সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতা বলেও পুলিশ জানিয়েছে।
আরো পড়ুন: