যেসব আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া

যেসব আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫ ১৮:২৬

আপডেট: ৩ নভেম্বর, ২০২৫ ২৩:০১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

জানা গেছে, ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া।

মির্জা ফখরুল বলেন, 'এ প্রার্থী পরিবর্তন হতে পারে।'

সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে লড়বেন যারা