নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ১৭:১৬

আপডেট: ৪ নভেম্বর, ২০২৫ ২১:০৩

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ তিনটি নতুন রাজনৈতিক দল। গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

নিবন্ধন পেতে যাওয়া অপর দুটি দল হলো- আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

ইসি সচিব বলেন, '১৪৩টি আবেদন এসেছিল। ২২ দলের তদন্ত হয়েছে। এরপর সাতটি দল কোয়ালিফাই করেনি। বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির রায় পাওয়ার পর সিদ্ধান্ত হবে।'

তিনি বলেন, 'চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে বুধবার পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।'