ঘোষণার পর দিনই কামালের মনোনয়ন স্থগিত

ঘোষণার পর দিনই কামালের মনোনয়ন স্থগিত
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ১৮:৩৯

আপডেট: ৪ নভেম্বর, ২০২৫ ১৮:৪০

মাদারীপুর-১ (শিবচর) আসনে মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনে মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর-১ (শিবচর) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।