নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১৮:০৬

পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জানা গেছে, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে ওই সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো।