গণমাধ্যমে ভুল ভাবে প্রকাশিত বক্তব্যে বিভ্রান্ত না হবার আহ্বান মির্জা ফখরুলের

গণমাধ্যমে ভুল ভাবে প্রকাশিত বক্তব্যে বিভ্রান্ত না হবার আহ্বান মির্জা ফখরুলের
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ২১:০৮

আপডেট: ১১ নভেম্বর, ২০২৫ ২১:১০

গণমাধ্যমে ভুল ভাবে প্রকাশিত বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সন্ধ্যায় দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ১১ নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি।

দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

 

 

আ'লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে: মির্জা ফখরুল