মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ২১:০১

রাজধানীর মিরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব।

পল্লবী থানার ওসি মফিজুর রহমান গোলাম কিবরিয়া বলেন, 'তিনি (গোলাম কিবরিয়া) পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'

জানা যায়, সন্ধ্যায় পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেলযোগে এসে তিন জন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।