বাউলদের ওপর হামলাকে ন্যক্কারজনক ঘটনা বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘বাউলদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। বাউলরা বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির বাহক। তাদের ওপর হামলা উগ্রবাদী ও ধর্মান্ধ চক্রের কাজ বলে মনে করি। এটি কোনো ভাবে গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘কড়াইল বস্তিতে কয়েক হাজার মানুষ বসবাস করে। অগ্নিকাণ্ডে তারা নিঃস্ব হয়ে গেছে। এটি দরিদ্র মানুষের ওপর এক চরম আঘাত।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের কাছে দাবি জানাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। যদি কেউ দায়ী থাকে, তাকে অবশ্য আইনের আওতায় আনতে হবে।’
এর আগে দুপুরের ঠাকুরগাঁও চৌরাস্তা বাউল সমর্থকরা মানববন্ধন করার জন্য জড়ো হলে তৌহিদী জনতা তাদের ধাওয়া করে ও হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।
আরো পড়ুন: