তৃতীয় মেয়াদে শপথ নিলেন ডা. শফিকুর

তৃতীয় মেয়াদে শপথ নিলেন ডা. শফিকুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ২০:৪৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান। 

শুক্রবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন তিনি।

ডা. শফিকুর রহমানকে শপথ করান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম। 

এ সময় দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।