খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫ ২১:০৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন।’

মঙ্গলবার বিকেলে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি শিগগিরই দেশে ফিরবেন।’