টাঙ্গাইল-৫ (সদর) আসনের সদ্য ঘোষিত বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের সমর্থকরা এই মিছিল বের করেন। মিছিলটি শহরের মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্য়মে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, বিএনপি নেতা মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল সদর আসনসহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করে। এ অবস্থায় মনোনয়ন ঘোষণা করা ঠিক হয়নি। সদরের জন্ম এমন কাউকে মনোনয়ন না দিয়ে অন্য উপজেলার জন্ম এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। যার ফলে আমরা হতাশ। আমরা দ্রুতই মনোনয়ন পরিবর্তন করে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি করছি।
এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: