বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে যে নির্বাচন হবে, দয়া করে সবাই ধানের শীষের পক্ষে রায় দিন, ভোট দিন। ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে।’
শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় চতুর্থ দিনের মতো নির্বাচনী গণসংযোগ করেন তিনি। এর অংশ হিসেবে তিনি ছাদ খোলা গাড়িতে করে কোনাখালীতে যান। সেখানে বক্তব্য রাখেন।
সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি সরকার প্রতিষ্ঠা হলে আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।’
চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। গত ০২ ডিসেম্বর থেকে নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন দলের এই অন্যতম শীর্ষ নেতা। প্রচারণায় আর বাকি আছে একদিন। তা শেষ করে আগামী ০৭ ডিসেম্বর (রোববার) তিনি রাজধানী ঢাকাতে ফিরে আসবেন।
আরো পড়ুন: