খালেদা জিয়ার খোঁজ নিতে আবার এভারকেয়ার হাসপাতালে জোবাইদা রহমান

খালেদা জিয়ার খোঁজ নিতে আবার এভারকেয়ার হাসপাতালে জোবাইদা রহমান
ডা. জুবাইদা রহমান। ছবি: বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৭:৩৪

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

শনিবার বিকেল ৩টার পর তিনি হাসপাতালে পৌঁছান।

এটি তার আজকের দ্বিতীয় সফর। শুক্রবার রাতে ধানমন্ডিতে মায়ের বাসায় অবস্থান শেষে তিনি রাত ৮টা ২০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন এবং পরে আবার বাসায় ফিরে যান।

এর আগে, শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরেই তিনি প্রথমে হাসপাতালে যান।

বেলা ১১টা ৫৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়ার পাশে প্রায় দুই ঘণ্টা ছিলেন। পরে দুপুর আড়াইটার দিকে তিনি ধানমন্ডির বাসার উদ্দেশে রওনা হন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হবে।