ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, 'শরিফ ওসমান হাদি পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন- এ নৃশংস ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই।' এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, 'ছাত্রদলসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান করছি- সরকারকে, বিশেষ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন, যাতে তারা দুষ্কৃতকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে পারে।'
কর্মশালায় অংশ নিয়ে দেশ গড়ার লক্ষ্যে পরিকল্পিত ও সমন্বিত রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতাকে দুঃখজনক উল্লেখ করে নেতাকর্মীদের ধৈর্য ও সচেতনতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা।
আরো পড়ুন: