রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছেন সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক কার্যালয়টি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, রাজধানীর সেগুনবাগিচায় উদীচীর কার্যালয়ে ৭টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়েছি। পরে সাড়ে ৭টার দিকে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরো পড়ুন: