বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে।'
শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, 'দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র ও নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করা যাবে না। নির্বাচন পেছানোর উদ্দেশ্যে পতিত শক্তির সঙ্গে দেশি-বিদেশি দোষররা জড়িত থাকতে পারে।'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হবে- কোনো ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না।'
দলের বাকি মনোনয়ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
আরো পড়ুন: