তারেক রহমান কবে ভোটার হবেন জানালেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান কবে ভোটার হবেন জানালেন সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪২

আপডেট: ২২ ডিসেম্বর, ২০২৫ ১৭:১১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিকেল ৩টার দিকে বৈঠকে বসেন সালাহউদ্দিনের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তারেক রহমান। পরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার কার্ড হওয়ার জন্য সব কার্যক্রম শুরু করবেন।'

বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।