আগামী নির্বাচনে জোটে অংশ নেবে জামায়াত-এনসিপি

আগামী নির্বাচনে জোটে অংশ নেবে জামায়াত-এনসিপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫ ২১:০৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার এই জোটের ঘোষণা করা হবে।

শনিবার রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এ তথ্য জানান।

তিনি বলেন, 'ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। রোববার ঘোষণা দেওয়া হবে।'

এদিকে, এনসিপি থেকে পদত্যাগ করেছেন দল সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।