রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার রাত ৮টা ৪০ মিনিটে তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকার স্টার কাবাবের গলিতে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি বহিষ্কৃত ছিলেন।
আহত গুলিবিদ্ধ মো. আবু সুফিয়ান মাসুদ কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদশীরা জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজার স্টার কাবাবের সামনে মোটরসাইকেলে করে এসে তাদের গুলি করে দুর্বৃত্তরা। এ সময় স্বেচ্ছাসেবল দল নেতা মোছাব্বির ও কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, 'স্টার কাবাবের পাশের গলিতে দু'জনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মোছাব্বির নিহত হয়েছেন। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।'
আরো পড়ুন: