কুমিল্লা-৪

ঋণ খেলাপি: নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

ঋণ খেলাপি: নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬ ২১:৫৭

ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবেই চিহ্নিত থাকবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। 

শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

এদিকে, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।