রাজধানীতে এনসিপির অফিসে গুলি

রাজধানীতে এনসিপির অফিসে গুলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬ ১৮:৪৩

রাজধানীর বাড্ডায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে এনসিপির নির্বাচনি উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য জানান।

তিনি বলেন, 'বাড্ডায় ৩৮ নং ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে মঙ্গলবার গুলির ঘটনা ঘটেছে।'

অনেক সংবাদ মাধ্যমে নাহিদ ইসলামের অফিসে এই গুলির ঘটনা ঘটেছে বলে প্রচার করা হচ্ছে। তবে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন তিনি। 

মাহাবুব আলম বলেন, 'এটি নির্বাচনি অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।'