আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ ২৫৩ আসনে শরীকদের সঙ্গে সমঝোতা করেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আসন সংখ্যা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
দলগুলোর সমঝোতা অনুযায়ী, আসন্ন নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে, বাংলাদেশ খেলাফত মজলিশ ২০ আসনে, খেলাফত মজলিশ ১০ আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭ আসনে, এবি পার্টি ৩ আসনে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ আসনে এবং নেজামী ইসলামী পার্টি ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এর বাইরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসন চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টি আসন খালি রাখা হলেও দলটি শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটে না থাকার ঘোষণা দেয়। এর ফলে জোটভুক্ত অন্যান্য দলের আসন সংখ্যা আরও বাড়তে পারে বলে জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে।
সমঝোতার ভিত্তিতে ঘোষিত আসনগুলোতে ১০ দলের মধ্যে কারা কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে- সে বিষয়ে একটি প্রাথমিক তালিকা পাওয়া গেছে।
জামায়াতে ইসলামীর জন্য নির্ধারিত ১৭৯ আসন
পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ), ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর), ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর এবং রানীশংকৈল উপজেলার আংশিক), ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ এবং রানীশংকৈল উপজেলার আংশিক), দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল), দিনাজপুর-২ (বোচাগঞ্জ ও বিরল), দিনাজপুর-৩ (দিনাজপুর সদর), দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর), দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট), নীলফামারী-১ (ডোমার ও ডিমলা), নীলফামারী-২ (নীলফামারী সদর), নীলফামারী-৩ (জলঢাকা), লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা), লালমনিরহাট-২ (কালীগঞ্জ ও আদিতমারী), লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর), রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটি কর্পোরেশনের আংশিক), রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ), রংপুর-৩ (রংপুর সদর ও সিটি কর্পোরেশনের প্রধান অংশ), রংপুর-৫ (মিঠাপুকুর), রংপুর-৬ (পীরগঞ্জ), কুড়িগ্রাম-৩ (উলিপুর)।
এছাড়া, কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর), গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ), গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর), গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী), গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ), জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি), জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল), বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা), বগুড়া-২ (শিবগঞ্জ), বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া), বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম), বগুড়া-৫ (শেরপুর ও ধুনট), বগুড়া-৬ (বগুড়া সদর), বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর), চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ), চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল), চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর), নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার), নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট), নওগাঁ-৪ (মান্দা), নওগাঁ-৫ (নওগাঁ সদর), নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর), রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর), রাজশাহী-২ (রাজশাহী সদর (সিটি কর্পোরেশন এলাকা), রাজশাহী-৩ (পরা ও মোহনপুর), রাজশাহী-৪ (বাগমারা), রাজশাহী-৫ (পুঠিয়া ও দুর্গাপুর), রাজশাহী-৬ (বাঘা ও চারঘাট), নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া), নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা), নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম), সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের আংশিক), সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর (আংশিক) ও কামারখন্দ), সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া), সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী)।
পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক), পাবনা-২ (সুজানগর ও বেড়া উপজেলার আংশিক), পাবনা-৩ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর), পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া), পাবনা-৫ (পাবনা সদর), মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর), মেহেরপুর-২ (গাংনী), কুষ্টিয়া-১ (দৌলতপুর), কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর), কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর), চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) (এ+), ঝিনাইদহ-১ (শৈলকুপা) (সি), ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু), ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর), ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক), যশোর-১ (শার্শা), যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা), যশোর-৪ (বাঘেরপাড়া ও অভয়নগর), যশোর-৫ (মণিরামপুর), যশোর-৬ (কেশবপুর), মাগুরা-১ (মাগুরা সদর (আংশিক) ও শ্রীপুর), নড়াইল-১ (কালিয়া ও নড়াইল সদরের আংশিক), নড়াইল-২ (নড়াইল সদর (আংশিক) ও লোহাগড়া), বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা), বাগেরহাট ৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা), খুলনা-১ (দাকোপ ও বটিয়াঘাটা), খুলনা-২ (খুলনা সিটি কর্পোরেশন), খুলনা-৫ (ডুমুরিয়া, ফুলতলা ও ক্যান্টনমেন্ট), খুলনা-৬ (পাইকগাছা ও কয়রা) (এ+), সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা), সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা), সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি), সাতক্ষীরা-৪ (শ্যামনগর), বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী), পটুয়াখালী-২ (বাউফল)।
বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দীগঞ্জ), ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া), পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী), পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ (স্বরূপকাঠি)), টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী), টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভুঞাপুর), টাঙ্গাইল-৪ (কালিহাতী), টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর), টাঙ্গাইল-৭ (মির্জাপুর), টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখিপুর), জামালপুর-২ (ইসলামপুর), জামালপুর-৪ (সরিষাবাড়ী), জামালপুর-৫ (জামালপুর সদর), শেরপুর-১ (শেরপুর সদর), শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী), ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা), ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া), নেত্রকোণা-৩ (কেন্দুয়া ও আটপাড়া), নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী), নেত্রকোণা-৫ (পূর্বধলা), কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া), কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল), কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী), মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া), ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ), ঢাকা-২ (কেরানীগঞ্জ (আংশিক), সাভার (আংশিক) ও কামরাঙ্গীরচর), ঢাকা-৩ (কেরানীগঞ্জ উপজেলার আংশিক), ঢাকা-৬ (সূত্রাপুর, কোতোয়ালী (আংশিক) ও গেন্ডারিয়া থানা), ঢাকা-৭ (লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর ও কোতোয়ালী থানার আংশিক), ঢাকা-১০ (ধানমণ্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউমার্কেট থানা), ঢাকা-১২ (তেজগাঁও, শিল্পাঞ্চল ও রমনা থানার আংশিক), ঢাকা-১৪ (মিরপুর, শাহআলী ও দারুস সালাম থানা), ঢাকা-১৫ (কাফরুল ও মিরপুর থানার আংশিক), ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর থানা), ঢাকা-১৭ (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানা), গাজীপুর-৪ (কাপাসিয়া), নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাবো), নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ), নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)।
রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ), রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি), ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা), ফরিদপুর-৩ (ফরিদপুর সদর), মাদারীপুর-৩ (কালকিনি ও ডাসার), গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার আংশিক), শরীয়তপুর-২ (নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার আংশিক), সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা), সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর), সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার), সিলেট-১ (সিলেট সদর ও সিলেট সিটি কর্পোরেশন), সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ), সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ), সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার), মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী), মৌলভীবাজার-২ (কুলাউড়া), হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল), ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর), ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া), কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা), কুমিল্লা-৩ (মুরাদনগর), কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া), কুমিল্লা-৬ (কুমিল্লা সদর, দক্ষিণ উপজেলা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট এলাকা), কুমিল্লা-৮ (বরুড়া), কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ), কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই), কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম), চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ), ফেনী-৩ (দাগনভুঞা ও সোনাগাজী), ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ), নোয়াখালী-৪ (নোয়াখালী সদর ও সুবর্ণচর), নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট), লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার আংশিক), লক্ষ্মীপুর-৩ (লক্ষক্ষ্মীপুর সদর উপজেলার আংশিক), চট্টগ্রাম-১ (মীরসরাই), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আংশিক), চট্টগ্রাম-৬ (রাউজান) (ডি), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া (আংশিক) ও লোহাগাড়া), চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর থানা (সিটি কর্পোরেশন এলাকা) (বি), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী), কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া), কক্সবাজার-২ (কুতুবদিয়া ও মহেশখালী), কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, ঈদগাওঁ ও রামু) ও কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ)।
এনসিপি জন্য নির্ধারিত ৩০ আসন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় সূত্র নিশ্চিত করেছে, তাদের প্রার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির ঘোষিত ৩০টি আসনের মধ্যে রয়েছে- পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী), দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী), রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া), কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট), নাটোর-৩ (সিংড়া), সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর), পিরোজপুর-৩ (মঠবাড়িয়া), টাঙ্গাইল-৩ (ঘাটাইল), ময়মনসিংহ-১১ (ভালুকা), মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী), ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর), ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা), ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা), ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত), ঢাকা-১৯ (সাভার), ঢাকা-২০ (ধামরাই), গাজীপুর-২ (সিটি কর্পোরেশনের একাংশ ও সেনানিবাস), নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ), কুমিল্লা-৪ (দেবিদ্বার), নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক), নোয়াখালী-৬ (হাতিয়া), লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা), বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা), নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক) ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর)।
বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য নির্ধারিত ২০ আসন
মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২০টি আসন। আসনগুলো হলো- সিরাজগঞ্জ-৩, ময়মনসিংহ-২, নেত্রকোণা-১, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-৩, ঢাকা-১৩, গাজীপুর-৩, নরসিংদী-৩, ফরিদপুর-২, গোপালগঞ্জ-২, মাদারীপুর-২, শরীয়তপুর-১, সুনামগঞ্জ-৩, মৌলভীবাজার-৪, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-১, চট্টগ্রাম-৫, রাঙামাটি (একটি আসন), কিশোরগঞ্জ-১ ও ফরিদপুর-৪।
অন্যান্য দল
খেলাফত মজলিস পেয়েছে ১০টি আসন- মানিকগঞ্জ-২, সিলেট-২ ও ৫, মৌলভীবাজার-৩, হবিগঞ্জ-২ ও ৪, নারায়ণগঞ্জ-৫, কুমিল্লা-৭, চট্টগ্রাম-১৩ এবং কিশোরগঞ্জ-১।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পেয়েছে সাতটি আসন- ভোলা-২, ময়মনসিংহ-৮, ময়মনসিংহ-১০, চাঁদপুর-২, চাঁদপুর-৫, চট্টগ্রাম-১২ ও চট্টগ্রাম-১৪।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পেয়েছে তিনটি আসন- পটুয়াখালী-১, বরিশাল-৩ ও ফেনী-২।
নেজামে ইসলাম পার্টি পেয়েছে দুটি আসন- ময়মনসিংহ-৩ ও চট্টগ্রাম-৯।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) পেয়েছে দুটি আসন- ভোলা-৩ ও ময়মনসিংহ-৯।
আরো পড়ুন: