কুমিল্লা-৪

হাসনাতের প্রার্থিতা বহাল, বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

হাসনাতের প্রার্থিতা বহাল, বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬ ১৭:২০

আপডেট: ১৭ জানুয়ারি, ২০২৬ ১৭:২৯

কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

একই আসনে ১০ দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করতে যাওয়া এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ'র প্রার্থিতা বহাল রয়েছে। এতে করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের আলোকেই হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেয় ইসি। 

এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোয়নপত্র কেন বাতিল করা হবে না, এ জন্য ইসিতে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি বিএনপির এ প্রার্থীও হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টা আপিল করেন নির্বাচন কমিশনে।