শিরোনাম
ছবি: বাসস।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির এবং নেপাল দূতাবাসের দু’জন নারী কর্মকর্তা।
Tag:
আরো পড়ুন: