আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৬টি সংসদীয় আসনে লড়বে জাতীয় পার্টি (জাপা)। আরও দু'জন প্রার্থী পেন্ডিং আছে, সে ক্ষেত্রে ১৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে দলটির।
মঙ্গলবার রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় পার্টি একটি দায়িত্বশীল ও গণমুখী নির্বাচনি প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নেতারা।
ঘোষিত প্রার্থীরা জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
Tag:
আরো পড়ুন: