শিরোনাম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে বিএনপি ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।
বুধবার বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহাদী আমিন বলেন, 'আমাদের প্রার্থীরা যখন ঢাকায় এসেছিলেন আমরা তাদের বলে দিয়েছি নির্বাচনি প্রচারণায় গণভোটে আমরা ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নেবো।'
তিনি বলেন, 'নোট অব ডিসেন্ট … গণতন্ত্রে ভিন্নমত ভিন্ন পথ থাকবে… সেটাই স্বাভাবিক। সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করবো।'
মাহাদী আমিন বলেন, 'সামগ্রিক ভাবে গণভোটে আমাদের ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান এটা আমরা দলের সবাইকে বলে দিয়েছি।'
Tag:
আরো পড়ুন: