টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ নেয়ার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্ত রিভিউয়ের অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
আইসিসি'র উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘এখনো সময় আছে, আমরা অনুরোধ করি- আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন।’
তিনি বলেন, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা ‘চরম অপমান’। এ ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে- মোস্তাফিজ; তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান।’
জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট বোর্ড এ রকম বিব্রতকর পরিস্থিতিতে ভারতে গিয়ে আবার টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে- ‘এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব’। ক্রিকেট বোর্ড (আইসিসি) এই সংগত দাবিটাকে মানল না; আমরা দুঃখিত, আমরা লজ্জিত।’
Tag:
আরো পড়ুন: