দলীয় শৃংখলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে নাটোরের সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলাম ও উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমানসহ বিএনপির আরও দুই নেতাকে স্থায়ী ভাবে বহিস্কার করেছে জেলা বিএনপি।
অপর দুই বিএনপি নেতা হলেন- উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন ও ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইব্রাহিম হোসেন।
বুধবার রাত ৯টার দিকে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির এই তিন নেতাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়।
আর যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে স্থায়ী ভাবে বহিস্কার করেন কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
জানা গেছে, দলীয় শৃংখলা পরিপন্থি কার্যকলাপ ও দলীয় নির্দেশ অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসনের বিএনপি মনোনিত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বিরুদ্ধে অবস্থান গ্রহণ ও দল থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণায় সরাসরি সম্পৃক্ত থাকার কারণে প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে উল্লেখিত চার বিএনপি ও যুবদল নেতাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা বিএনপি ও যুবদল।
আরো পড়ুন: