ফরিদপুরকে বিভাগ করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:১৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার বিকেলে ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতার তিনি এ প্রতিশ্রুতি দেন।

প্রতিশ্রুতি পূরণে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন তারেক রহমান।

তিনি বলেন, 'ফরিদপুরের অন্যতম সমস্যা নদী ভাঙন সমস্যার সমাধান করা হবে। পানি সংকট সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে।' 

জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, 'জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণ তাদের গুপ্ত নামে ডাকে। সময় হলে তাদের এক রুপ, আবার আরেক রুপ। এরা শুধু রুপের পরিবর্তন করে তা নয়, জনগণের ওপর তাদের আস্থা ও বিশ্বাস নেই। তার উদাহরণ- মেয়েদের নিয়ে গুপ্তদলের প্রধান অত্যন্ত নোংরা কথা বলেছেন। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। একাত্তরে তাদের ভূমিকা দেখেছে মানুষ।'