ঢাকায় হচ্ছে না বিএনপির নির্বাচনি জনসভা

ঢাকায় হচ্ছে না বিএনপির নির্বাচনি জনসভা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৪৭

আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনি জনসভা বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর পরিবর্তে ৮ ও ৯ তারিখ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনি বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, 'বৃহস্পতিবার আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতাদের সভায় আলাপ-আলোচনা করে ৮ তারিখের সমাবেশ বাতিল করেছি। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনি এলাকায় জনসভা করবেন। ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার কথা ছিল, আপাতত তা বাতিল ঘোষণা করা হয়েছে।'

এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যোগদান করেন।