টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনি মিছিলে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনি মিছিল শুরুর আগ মুহূর্তে একজন ও মিছিল চলাকালে একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন ও অপরজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।
শোক প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে। তাদের দাফন কাফনের সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Tag:
আরো পড়ুন: