কুমিল্লা-৪: হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীমের ভোট বর্জন

কুমিল্লা-৪: হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীমের ভোট বর্জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৩৬

আপডেট: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৫৫

অনিয়মের অভিযোগ তুলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

জসীম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফেসবুক লাইভে জসীম উদ্দিন অভিযোগ করে বলেন, দেবিদ্বারের মানুষের কথা চিন্তা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমি বর্জন করলাম। প্রশাসন আমাদেরকে হেল্প করেনি। বার বার ফোন দেওয়ার পরও বিভিন্ন কেন্দ্রে যায়নি।