বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ (সদর) আসনে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। তিনি ডা. খালিদুজ্জামানের চেয়ে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।
বগুড়া-৬ আসনে ১১৬টি কেন্দ্রে তারেক রহমান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক বলেন, 'বগুড়া সদরের এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ। আসনটিতে তারেক রহমানের বিপরীতে প্রার্থী ছিলেন চার জন।'
Tag:
আরো পড়ুন: