বিএনপি সরকার গঠনের পর সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণ বেড়েছে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার রাজধানী উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, 'শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ায় নারীকে ধর্ষণ করা হয়েছে। সারাদেশে নারী নিপীড়ন, শিশু ধর্ষণ বৃদ্ধি পেয়েছে।'
তিনি বলেন, 'এতকিছুর পরও সুশীল সমাজ, নারী অধিকার কর্মীরা চুপ আছে। সবাই চুপ থাকলেও জাতীয় নাগরিক পার্টি চুপ করে থাকবে না। মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সবসময় সরব থাকবে।'
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, 'রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আগে জয় বাংলা বলে বক্তব্য শেষ করতেন, এখন জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন। গোটা দেশ এভাবে চলছে। শুধু জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে। শুধু একটি দলের জায়গা আরেকটি দল বসেছে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।'
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন এনসিপি'র মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতারা।
Tag:
আরো পড়ুন: