আধিপত্যবাদ চাপিয়ে দিলে মেনে নেয়া হবে না: জামায়াত আমির

আধিপত্যবাদ চাপিয়ে দিলে মেনে নেয়া হবে না: জামায়াত আমির
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ১২:৪৬

দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দিলে মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে স্থানীয় দুঃস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, 'বিরোধী দল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে দল।'

তিনি বলেন, 'বিগত দিনে বাংলাদেশের জনগণের জন্য চীনের দেয়া নানা উপহার হাইজ্যাক করা হয়েছিল। চীন বিগত দিনের চেয়ে আরও বেশি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে।'

তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে যেকোনো কিছু করতে প্রস্তুত জামায়াত বলেও জানান ডা. শফিকুর রহমান।