রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ শনিবার

রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ শনিবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ১৮:২৪

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে।

বৃহস্পতিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, 'সরকারি দল সংসদ পরিচালনায় ব্যার্থতার পরিচয় দিয়েছে৷ বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধু সংশোধনী আনতে চায়। রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই।'

তিনি আরও বলেন, 'জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।'