দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ শেষে নেতাকর্মীদের তিনি এমন নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, 'এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেভাবে আপনারা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ যদি এমন কিছু করে- যার জন্য এলাকার শান্তি নষ্ট হয়, সে ক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন কখনো নিজের হাত তুলে নেবেন না।'
তিনি বলেন, 'যেকোনো মূল্যে এলাকার উন্নয়ন করতে হবে, যেকোনো মূল্যে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে।'
Tag:
আরো পড়ুন: