গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের কর্মসূচি ঘোষণা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ১৪:৪৩

আপডেট: ১৬ এপ্রিল, ২০২৬ ১৪:৪৪

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ১৮ এপ্রিল থেকে আগামী ০২ মে পর্যন্ত কর্মসূচি পালিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী এই রূপরেখা তুলে ধরা হয়। ১১ দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, 'আগামী ১৮ এপ্রিল (শনিবার) ১১ দলের উদ্যোগে ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল (শনিবার) ঢাকা বাদে বাকি সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আগামী ০২ মে, প্রত্যেকটি জেলা শহরে গণমিছিল হবে।

জামায়াতের এই নেতা বলেন, 'এই ১৮ এপ্রিল থেকে ০২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনার হবে।'

তিনি বলেন, '২ মে এর পর থেকে বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১২টি সিটি কর্পোরেশনে বিক্ষোভ সমাবেশ হবে। এগুলোতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই রাউন্ড শেষ হওয়ার পর রাজধানীতে ১১ দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।'