মনিরা শারমিন-এর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান। তিনি বলেন, বিধি অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা থাকে না।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন জানান, আসনটি শূন্য হলে পরবর্তী সময়ে প্রার্থিতা উন্মুক্ত হবে এবং তখন কোনো জোটভিত্তিক বাধ্যবাধকতা থাকবে না।
তবে মনিরা শারমিন ও তার আইনজীবীর দাবি, তিনি কৃষি ব্যাংকের দশম গ্রেডে চাকরি করতেন, যা উচ্চপদস্থ কর্মকর্তাদের আওতায় পড়ে না। তাই তিন বছরের বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে তারা দাবি করেন। তিনি আরও বলেন, মাত্র দুই বছর চাকরি করে অবসরে যাওয়ায় তিনি এ বিধির আওতায় পড়েন না।
মনিরা শারমিন জানিয়েছেন, তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং ন্যায়বিচার পাওয়ার আশা করছেন।
এদিকে ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের ১৩ জন মনোনয়নপত্র জমা দেন, যার মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ হয়েছে।
আরো পড়ুন: