সাবেক যুবদল নেতা ইসহাক যোগ দিলেন এনসিপিতে

সাবেক যুবদল নেতা ইসহাক যোগ দিলেন এনসিপিতে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৭:২৪

যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ বেশ কয়েকজন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেন তারা। 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঞ্চে তাদের নাম ঘোষণা করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন। 

ইসহাক সরকার ছাড়া অন্যরা হলেন- শের-ই-বাংলা এ কে ফজলুল হকের নাতনী ফেরসামিন হক ইকবাল, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনি।

তবে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের নাতনী ফেরসামিন হক ইকবাল দেশের বাহিরে থাকায় স্বশরীরে উপস্থিত হতে পারেননি।

নাহিদ ইসলাম বলেন, 'ইসহাক সরকার সব সুযোগ সুবিধাকে ঠেলে দিয়ে জনগের পক্ষে, তরুণদের পক্ষে যোগ দিয়েছেন। নুরুজ্জামান কাফি, মহিউদ্দিন রনি সবাই জুলাইয়ের পরিচিত মুখ। জুলাইয়ে তাদের অনেক ত্যাগ আছে।'