মে দিবসে কর্মসূচি দিল বিএনপি

মে দিবসে কর্মসূচি দিল বিএনপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১৭:১৩

আপডেট: ৩০ এপ্রিল, ২০২৬ ১৭:২২

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, 'আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।'

তিনি আরও বলেন, 'এ সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছে বিএনপি। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।'

নজরুল ইসলাম বলেন, 'গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকারের সময়ে এবার মে দিবস পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষ এই সমাবেশ থেকে নতুন প্রতিশ্রুতি পাবে।'