এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১২:৩০

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুম-এর মনোনয়নকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের মাধ্যমে তার প্রার্থিতার বৈধতা নিশ্চিত হলো বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার (২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন চিফ রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। দাপ্তরিক প্রক্রিয়া শেষে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে শিগগিরই ব্রিফিং করা হবে বলে জানানো হয়েছে।