২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের ঘটনার বিচার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৫ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা অভিযোগ করেন, ওই রাতে নিরস্ত্র মানুষদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছিল এবং এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তারা বলেন, ঘটনার প্রকৃত চিত্র, নিহত ও নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা নির্ধারণ এবং দায়ীদের চিহ্নিত করা জরুরি।
নেতারা আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
তারা অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান। একই সঙ্গে অভিযোগ সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি করেন।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরো পড়ুন: