স্থানীয় সরকার নির্বাচনে জোটগত সমঝোতার বাইরে গিয়ে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট রাজনীতি থাকবে না; বরং প্রতিটি দল নিজস্ব প্রার্থী দিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, স্থানীয় নির্বাচনে জোট বা ঐক্যভিত্তিক সমঝোতা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। দলগুলো নিজ নিজ সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামবে।
এ বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা দক্ষিণের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতের নির্বাহী পরিষদ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে স্থানীয় নির্বাচনে জোটের রাজনীতি করা হবে না। তিনি বলেন, প্রতিটি দলকে নিজেদের সংগঠন শক্তিশালী করে এককভাবে প্রার্থী দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও জানান, জাতীয় নির্বাচনে কিছু রাজনৈতিক জোট থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে সেই ধারা অনুসরণ করা হবে না।
তবে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মনমালিন্য তৈরি হবে না। বরং নিজস্ব শক্তি যাচাইয়ের সুযোগ তৈরি হবে।
আরো পড়ুন: