শিরোনাম
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, 'সারাদেশে স্থানীয় নির্বাচনে আমরা একক ভাবে অংশগ্রহণ করবো।'
তিনি আরও বলেন, 'ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমাদের দলের পক্ষ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।'
আরো পড়ুন: