অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের ‘ফিরে আসা’ নিয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন।
তার ওই পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় আসিফ নজরুলের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ‘ফিরে আসেনি’, বরং তারা আগে থেকেই রাজনৈতিক বাস্তবতায় বিদ্যমান ছিল।
আরো পড়ুন: