প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম আজিজুল হক খান শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে আইনি নোটিশের অনুলিপি প্রকাশ করেন।
নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও জায়মা রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না—তা আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইনজীবী এ কে এম আজিজুল হক খান জানান, দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান থেকে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরো পড়ুন: