জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার মতে, জাতীয় ও সামাজিক জীবনে নজরুল আজও গভীরভাবে প্রাসঙ্গিক এবং আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণার উৎস।
সোমবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।
রিজভী বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতীক ছিলেন নজরুল। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে মানুষ তার কবিতা ও গান থেকে অনুপ্রেরণা পেয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েও নজরুল ছিলেন বড় প্রেরণার নাম।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে কাজ করছেন, সেখানেও নজরুলের আদর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
রিজভী জানান, নজরুল বর্ষজুড়ে জাতীয় কবিকে বিভিন্ন আয়োজনে স্মরণ করা হবে। তার মতে, উপমহাদেশজুড়ে অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছিলেন কাজী নজরুল ইসলাম।
আরো পড়ুন: