প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী: এনসিপি

প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী: এনসিপি
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ২১:১৭

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

বাজেট ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।

আতিক মুজাহিদ বলেন, ‘সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকা ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। আমার ধারণা, রাজস্ব আদায়ে দুই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে।’

তিনি বলেন, ‘প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।’

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রথম জাতীয় বাজেট এটি। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রস্তাব করেন।