গণমাধ্যম এখন আর আগের মতো স্বাধীন অবস্থানে নেই, বরং অনেক ক্ষেত্রে এটি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র হলো সর্বোত্তম শাসনব্যবস্থা এবং জিয়াউর রহমান বিএনপিকে একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলেছিলেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন কৃষি ও গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
গণমাধ্যম প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, মিডিয়ায় চাটুকারিতার প্রবণতা বেড়েছে এবং অনেক ক্ষেত্রে সাংবাদিকতা এখন ব্যবসায়িক স্বার্থ দ্বারা প্রভাবিত হচ্ছে।
তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্ব দেন।
আরো পড়ুন: